ঢাকা | বঙ্গাব্দ

পরমাণু সাবমেরিন তৈরিতে প্রস্তুত দ. কোরিয়া

প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং জানিয়েছেন, তারা পরমাণু চালিত সাবমেরিন তৈরিতে তাদের মিত্র দেশটির সঙ্গে ‘এগিয়ে যাবে’।
  • অনলাইন ডেস্ক | ১৪ নভেম্বর, ২০২৫
পরমাণু সাবমেরিন তৈরিতে প্রস্তুত দ. কোরিয়া দক্ষিণ কোরিয়া।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত নিরাপত্তা ও বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পর শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং জানিয়েছেন, তারা পরমাণু চালিত সাবমেরিন তৈরিতে তাদের মিত্র দেশটির সঙ্গে ‘এগিয়ে যাবে’। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


লি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের অর্থনীতি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় পরিবর্তনশীল বিষয়গুলোর মধ্যে অন্যতম বাণিজ্য, শুল্ক ও নিরাপত্তা সংক্রান্ত দ্বিপক্ষীয় আলোচনাটি চূড়ান্ত হয়েছে।’ দুই দেশ পরমাণু চালিত সাবমেরিন তৈরিতে এগিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড