ঢাকা | বঙ্গাব্দ

পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা

সেনাবাহিনী জানিয়েছে, কারমেই জুর সম্প্রদায়ের সংলগ্ন এলাকায় সেনারা সন্ত্রাসী হামলা চালানোর জন্য আসা দুই সন্ত্রাসীকে হত্যা করেছে।
  • অনলাইন ডেস্ক | ১৪ নভেম্বর, ২০২৫
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা ইসরায়েলি সেনা।

ইসরায়েলি সেনারা অধিকৃত পশ্চিম তীরে ১৫ বছর বয়সী দুই কিশোরকে হত্যা করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ কথা বলেছে। অন্যদিকে ইসরায়েল তাদেরকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছে এবং ওই দুই কিশোর আক্রমণ চালানোর চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরজুড়ে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে, যা ইতোমধ্যে আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারের ভেতর থেকেও ঘটনাগুলো সমালোচনার মুখে পড়েছে।


সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে কারমেই জুর সম্প্রদায়ের সংলগ্ন এলাকায় অভিযানরত আইডিএফ সেনারা সন্ত্রাসী হামলা চালানোর জন্য আসা দুই সন্ত্রাসীকে হত্যা করেছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষও বিস্তারিত তথ্য দেয়নি।


এদিকে, রামাল্লা-ভিত্তিক ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা উত্তরের দেইর ইস্তিয়া শহরের কাছে হাজ্জা হামিদা মসজিদে আগুন দিয়েছে।


সূত্র: এএফপি


এসজেড