ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। জরুরি পরিষেবা শুক্রবার এ তথ্য জানিয়েছে। কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘৪০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে।’
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করেছে ‘রাশিয়ার হামলায় ১ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।’ এতে কিয়েভের ১০টি জেলার মধ্যে আটটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড