রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। এসময় বিচারপতির ছোট ছেলে তাওসিফ রহমান হামলায় নিহত হন।
পুলিশ জানায়, দুপুরের দিকে দুর্বৃত্তরা সহকারী বিচারকের ডাবতলা এলাকায় নিজ বাসভবনে হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। দুর্বৃত্তদের ধারাল অস্ত্রের আঘাতে বিচারকের ছেলে ও স্ত্রী গুরুতর আহত হয়। হাসপাতালে নাওয়ার পথে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান মারা যান। আহত বিচারকের স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একজনকে আটক করেছে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান জানান, কিছুদিন আগে বিচারক নিরাপত্তা চেয়ে সিলেটে সিডি করেছিল। ব্যক্তিগত সমস্যার থেকেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলাকারী ইমন তাদের পূর্বপরিচিত। সে বিচারকের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিত। টাকা দাবি করতে গিয়ে হামলার ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে নেমেছে। আমরা প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছো বলেও জানান তারা।
thebgbd.com/NA