ঢাকা | বঙ্গাব্দ

রুশ দখলে ইউক্রেনের আরও ৩ গ্রাম

রাশিয়া জানিয়েছে, তারা জাপোরিঝঝিয়া অঞ্চলের স্লোদকিয়ে ও নোভে গ্রাম এবং দোনেৎস্ক অঞ্চলের গনাতিভকা গ্রাম দখল করেছে।
  • অনলাইন ডেস্ক | ১০ নভেম্বর, ২০২৫
রুশ দখলে ইউক্রেনের আরও ৩ গ্রাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ।

ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল করেছে রাশিয়া। তারা সেখানে জনবল ও সামরিক সরঞ্জামের সুবিধা কাজে লাগিয়ে বিস্তৃত ফ্রন্ট লাইনে অগ্রসর হচ্ছে। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাপোরিঝঝিয়া অঞ্চলের স্লোদকিয়ে ও নোভে গ্রাম এবং দোনেৎস্ক অঞ্চলের গনাতিভকা গ্রাম দখল করেছে।


সূত্র: এএফপি


এসজেড