ঢাকা | বঙ্গাব্দ

বলিভিয়া-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু হবে

২০০৮ সালে তৎকালীন বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেস যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে বলিভিয়া থেকে বহিষ্কার করেন।
  • অনলাইন ডেস্ক | ০৯ নভেম্বর, ২০২৫
বলিভিয়া-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু হবে বলিভিয়ায় নতুন সরকার এসেছে।

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে বলিভিয়া। শনিবার এক যৌথ ঘোষণায় এ তথ্য জানান বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ও যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। লা পাজ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


বলিভিয়ার নতুন মধ্য-ডানপন্থী প্রেসিডেন্ট পাজ বলেন, ‘আমরা এই সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছি।’ ল্যান্ডাউ জানান, সম্পর্ক রাষ্ট্রদূত পর্যায় থেকে পুনরায় শুরু হবে। 


২০০৮ সালে তৎকালীন বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেস যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে বলিভিয়া থেকে বহিষ্কার করেন। তার অভিযোগ ছিল, ওই মার্কিন দূত তাদের দেশে একটি ডানপন্থী ষড়যন্ত্রে জড়িত। পাল্টা প্রতিক্রিয়ায় ওয়াশিংটনও বলিভিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।


সূত্র: এএফপি


এসজেড