ঢাকা | বঙ্গাব্দ

ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস, সমালোচনার মুখে দেশ ছাড়লেন টিকটকার

বিতর্কিত মন্তব্য ও ব্যক্তিগত জীবনের ঘটনাগুলো নিয়ে বারবার আলোচনায় আসা পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সামিয়া হিজাব ফের আলোচনায়। ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসও হয়েছে তার। কিন্তু এবার তিনি দাবি করেছেন, পাকিস্তানি সমাজের সংকীর্ণ মানসিকতা ও বিচারধারার কারণেই দিন দিন তার পোশাক ছোট হচ্ছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ নভেম্বর, ২০২৫
ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস, সমালোচনার মুখে দেশ ছাড়লেন টিকটকার ছবি : সংগৃহীত।

বিতর্কিত মন্তব্য ও ব্যক্তিগত জীবনের ঘটনাগুলো নিয়ে বারবার আলোচনায় আসা পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সামিয়া হিজাব ফের আলোচনায়। ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসও হয়েছে তার। কিন্তু এবার তিনি দাবি করেছেন, পাকিস্তানি সমাজের সংকীর্ণ মানসিকতা ও বিচারধারার কারণেই দিন দিন তার পোশাক ছোট হচ্ছে।

সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে সামিয়া হিজাব নিজ দেশের জনগণ ও সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ভিডিওতে তিনি বলেন, পাকিস্তানি জাতির চিন্তাভাবনার জন্যই আমার পোশাক ছোট হচ্ছে। আমি না, জাতিই দায়ী।

তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তানে মানুষের সংকীর্ণ মানসিকতা তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ‌‘সরকার ও সমাজ উভয়েই আমাকে বিশ্বাসঘাতকতা করেছে। বাইরে থেকে আলাদা দেখালেও ভেতরে তারা এক।’ — বলেন সামিয়া।

সামিয়া জানান, মানসিক চাপ ও সামাজিক সমালোচনার মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকেই ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করছেন, যদিও তার টিকটক অ্যাকাউন্ট এখন প্রাইভেট।

ভিডিওতে তিনি নিজের পরিস্থিতির তুলনা করেছেন আলোচিত ইউটিউবার রজব বাটের সঙ্গে, যিনি সম্প্রতি পাকিস্তান ছেড়ে অন্য দেশে গেছেন একই ধরনের সামাজিক চাপে। সামিয়ার ভাষায়, আমি ও রজব দুজনেই নিজেদের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছি। মানসিক ও সামাজিক চাপ আমাদের পরিবার থেকে দূরে ঠেলে দিয়েছে।

তবে তিনি এখন দুবাইয়ে অস্থায়ীভাবে অবস্থান করছেন নাকি স্থায়ীভাবে সেখানে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন—তা এখনও স্পষ্ট করেননি।

সামিয়া হিজাব এর আগে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস, খোলামেলা পোশাক ও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে পাকিস্তানি সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন। নতুন এই মন্তব্যে আবারও তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এই টিকটক তারকা।


thebgbd.com/NA