ঢাকা | বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন স্নিগ্ধ

  • নিজস্ব প্রতিবেদক | ০৪ নভেম্বর, ২০২৫
বিএনপিতে যোগ দিলেন স্নিগ্ধ ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (০৪ অক্টোবর) বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেন তিনি। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।


thebgbd.com/NIT