ঢাকা | বঙ্গাব্দ

২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বেড়েছে

এই বৃদ্ধির হার সাম্প্রতিক বছরের তুলনায় ‘উচ্চ’ এবং শূন্য দশকে যেভাবে নিঃসরণ বেড়েছে, তার সঙ্গে তুলনীয়।
  • অনলাইন ডেস্ক | ০৪ নভেম্বর, ২০২৫
২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বেড়েছে জাতিসংঘ।

জাতিসংঘের নতুন তথ্যানুযায়ী, ২০২৪ সালে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি। এই বৃদ্ধির জন্য ভারত, চীন, রাশিয়া ও ইন্দোনেশিয়া বেশি  দায়ী বলে উল্লেখ করা হয়েছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) তাদের বার্ষিক ‘এমিশনস গ্যাপ’ প্রতিবেদনে জানিয়েছে, এই বৃদ্ধির হার সাম্প্রতিক বছরের তুলনায়  ‘উচ্চ’ এবং শূন্য দশকে যেভাবে নিঃসরণ বেড়েছে, তার সঙ্গে তুলনীয়।


সূত্র: এএফপি


এসজেড