হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল সোমবার গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। এ নিয়ে যুদ্ধবিরতির চুক্তির আওতায় ফেরত দেওয়া মোট মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ২৭০ জনে। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সম্পাদিত যুদ্ধবিরতির চুক্তির আওতায় ইসরায়েল তাদের প্রতিটি মরদেহের বিপরীতে ১৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে।
সূত্র: এএফপি
এসজেড