ঢাকা | বঙ্গাব্দ

কেনিয়ায় ভূমিধসে নিহত ২১

উদ্ধার তৎপরতা জোরদারে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। দুর্গত এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক ও রেড ক্রস সহায়তা করছে।
  • অনলাইন ডেস্ক | ০২ নভেম্বর, ২০২৫
কেনিয়ায় ভূমিধসে নিহত ২১ উদ্ধার কাজ চলছে।

কেনিয়ার পশ্চিমাঞ্চলে শনিবার ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত এবং ৩০ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলের মারাকওয়েট পূর্বে রাতে ভয়াবহ এ ভূমিধসের  ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন এক্স-এ লিখেছেন, ‘মর্মান্তিক এই ভূমিধসের ঘটনায় ২১ জন নিহত এবং ৩০ জনেরও বেশি লোক এখনও নিখোঁজ রয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার কারণে কিছু ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’ উদ্ধার তৎপরতা জোরদারে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। দুর্গত এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক ও রেড ক্রস সদস্যরাও সহায়তা করছে।


সূত্র: এএফপি


এসজেড