ঢাকা | বঙ্গাব্দ

চীন ও যুক্তরাষ্ট্রের ‘বিশ্বাস’ গড়ে তোলা উচিত

চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন হেগসেথকে বলেছেন দুই দেশের উচিত ‘বিশ্বাস বাড়ানো ও অনিশ্চয়তা দূর করা।’
  • অনলাইন ডেস্ক | ০১ নভেম্বর, ২০২৫
চীন ও যুক্তরাষ্ট্রের ‘বিশ্বাস’ গড়ে তোলা উচিত চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক।

চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত পারস্পরিক বিশ্বাস গড়ে তোলা। শুক্রবার মালয়েশিয়ায় এক সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।


বৈঠকের পর চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ডং হেগসেথকে বলেছেন দুই দেশের উচিত ‘বিশ্বাস বাড়ানো ও অনিশ্চয়তা দূর করা। দুই দেশের সেনাবাহিনী কীভাবে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে পারে, তা খুঁজে বের করতে হবে।’ দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের একদিন আগে দক্ষিণ কোরিয়ার বুসানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন। 


সূত্র: এএফপি


এসজেড