ঢাকা | বঙ্গাব্দ

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

একদিনের ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৬১৩ টাকা।
  • নিজস্ব প্রতিবেদক | ৩১ অক্টোবর, ২০২৫
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফাইল ছবি

বাড়ার পরদিনই দেশে স্বর্ণের দাম কমেছে। একদিনের ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৬১৩ টাকা। ফলে আগামীকাল শুক্রবার থেকে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৬ হাজার টাকায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


বাজুস জানিয়েছে, নতুন দামের ভিত্তিতে শুক্রবার থেকে ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হবে এক লাখ ৩৬ হাজার ১৪ টাকা।


এর আগে বৃহস্পতিবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে দুই লাখ দুই হাজার ৭০৯ টাকায়, ২১ ক্যারেট এক লাখ ৯৩ হাজার ৫০৬ টাকায়, ১৮ ক্যারেট এক লাখ ৬৫ হাজার ৬২৯ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ এক লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকায়।


বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির অঙ্কে কিছুটা তারতম্য হতে পারে।


thebgbd.com/NIT