ঢাকা | বঙ্গাব্দ

ব্রেইন ক্যান্সারে না ফেরার দেশে কথাসাহিত্যিক ইফতেখার মাহমুদ

ইফতেখার মাহমুদ লেখালেখির পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ছিলেন।
  • নিজস্ব প্রতিবেদক | ৩০ অক্টোবর, ২০২৫
ব্রেইন ক্যান্সারে না ফেরার দেশে কথাসাহিত্যিক ইফতেখার মাহমুদ ইফতেখার মাহমুদ

কথাসাহিত্যিক, শিক্ষক ও আইনজীবী ইফতেখার মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর একটি হাসপাতালে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


ইফতেখার মাহমুদের লেখা বইগুলোর মধ্যে রয়েছে, কথা আর গল্পের জীবন, হে দিগ্বিদিক হে অদৃশ, শিকড়ে শাখায় মেঘে, হুমায়ূন আহমেদের ভঙ্গুর ও ভঙ্গুরতা, কথা কাগজে ও অনুপস্থিত।


ইফতেখার মাহমুদ লেখালেখির পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ছিলেন।


একই সঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তিনি। 

বিসিএস ক্যাডার হয়েও প্রশাসনিক চাকরি ছেড়ে শিক্ষকতা ও সাহিত্যচর্চায় নিজেকে নিবেদিত করেছিলেন ইফতেখার মাহমুদ। জনপ্রিয় এই আইনের শিক্ষকের মৃত্যুতে আইনজীবী, শিক্ষার্থী ও আইন অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 


সামাজিক যোগাযোগ মাধ্যমে ইফতেখার মাহমুদকে স্মরণ করে, তার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।


thebgbd.com/BYB