ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধ বন্ধে একজোট যুক্তরাষ্ট্র-চীন

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেন প্রসঙ্গটি খুব জোরালোভাবে উঠে এসেছে। আমরা এ নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি।’
  • অনলাইন ডেস্ক | ৩০ অক্টোবর, ২০২৫
ইউক্রেন যুদ্ধ বন্ধে একজোট যুক্তরাষ্ট্র-চীন ট্রাম্প ও জিনপিং

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আলোচনায় তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেন ইস্যুতে ‘একসঙ্গে কাজ করতে’ সম্মত হয়েছেন।


বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেন প্রসঙ্গটি খুব জোরালোভাবে উঠে এসেছে। আমরা এ নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি এবং আমরা দুজনই একসঙ্গে কাজ করব, দেখব কিছু করা যায় কি না। শি আমাদের সাহায্য করবেন এবং আমরা ইউক্রেন বিষয়ে একসঙ্গে কাজ করব।’


সূত্র: এএ্ফপি


এসজেড