গোপালগঞ্জে চারতলার ব্যালকনি থেকে পড়ে রুহি হাওলাদার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রুহি হাওলাদার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া এলাকার সোহেল হাওলাদারের মেয়ে। রুহি তার বাবা মায়ের সাথে গোপালগঞ্জ শহরের আলিয়া মাদ্রাসার পাশে ফুফুর বাড়িতে থাকতেন।
জানা যায়, গত মঙ্গলবার ২৮ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে ফুফুর বাড়ির চার তলার ব্যালকনি থেকে পড়ে যায় রুহি। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে রাতেই নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যায় রুহি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
thebgbd.com/NA