ঢাকা | বঙ্গাব্দ

রেকর্ড পতনের একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

দেশের বাজারে ১০ হাজার ৪৭৪ টাকা কমার একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ অক্টোবর, ২০২৫
রেকর্ড পতনের একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ ছবি : সংগৃহীত।

দেশের বাজারে ১০ হাজার ৪৭৪ টাকা কমার একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ। অর্থাৎ স্বর্ণের দাম এক লাফে বাড়ল ৮ হাজার ৯০০ টাকা। ফলে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ এখন থেকে বিক্রি হবে দুই লাখ ২ হাজার ৭০৯ টাকায়। বৃহস্পতিবার (আগামীকাল) থেকে নতুন এ দর কার্যকর হবে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের  মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে এক লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

thebgbd.com/NA