ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলকে ‘সংযম’ প্রদর্শনের আহ্বান

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘গাজাবাসীর ভোগান্তি এড়াতে ইসরায়েলকে সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।’
  • অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর, ২০২৫
ইসরায়েলকে ‘সংযম’ প্রদর্শনের আহ্বান জোহান ওয়াডেফুল

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর গাজায় সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলার ঘটনায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বুধবার ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজাবাসীর ভোগান্তি এড়াতে আমরা ইসরায়েলকে সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।’


সূত্র: এএফপি


এসজেড