ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ বুধবার সতর্ক করে বলেছেন, হামাস নেতারা কোনো দায়মুক্তি পাবে না। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
হামাসের কয়েকজন রাজনৈতিক নেতা কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন জানিয়ে কাৎজ বলেন, হামাসের নেতৃত্বে থাকা কেউ দায়মুক্তি পাবে না; না স্যুট পরা নেতারা, না টানেলে লুকিয়ে থাকা ব্যক্তিরা।
কেউ ইসরায়েলি সেনার বিরুদ্ধে হাত তুললে তাকে কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে। ইসরায়েলি সেনাবাহিনীকে হামাসের প্রতিটি লক্ষ্যবস্তুতে কঠোরভাবে আঘাত হানার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা তা অব্যাহতভাবে করবে।
সূত্র: এএফপি
এসজেড