ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনের পোক্রোভস্কে রুশ বাহিনীর অবস্থান

জেলেনস্কি বলেছেন, ‘প্রায় ২০০ রুশ সেনা সেখানে বিভিন্নস্থানে অবস্থান করছে। আমরা ড্রোনের মাধ্যমে তা দেখতে পাচ্ছি।’
  • অনলাইন ডেস্ক | ২৮ অক্টোবর, ২০২৫
ইউক্রেনের পোক্রোভস্কে রুশ বাহিনীর অবস্থান ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্কে অবস্থান নিয়েছে। যেটি মস্কো গত এক বছর ধরে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


মঙ্গলবার এক বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, ‘প্রায় ২০০ রুশ সেনা সেখানে বিভিন্নস্থানে অবস্থান করছে। আমরা ড্রোনের মাধ্যমে তা দেখতে পাচ্ছি। পোক্রোভস্ক দখলে নেয়া বর্তমানে রাশিয়ার প্রধান টার্গেট।’


সূত্র: এএফপি


এসজেড