ঢাকা | বঙ্গাব্দ

নোবেলের জন্য ট্রাম্পকে মনোনীত করবেন তাকাইচি

ক্ষমতায় ফেরার পর ট্রাম্প নোবেলের প্রতি মনোযোগী হয়েছেন এবং বেশ ক’টি সংঘাতের অবসান ঘটানোর দাবি করেছেন।
  • অনলাইন ডেস্ক | ২৮ অক্টোবর, ২০২৫
নোবেলের জন্য ট্রাম্পকে মনোনীত করবেন তাকাইচি ট্রাম্প ও তাকাইচি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করবেন। মঙ্গলবার  হোয়াইট হাউসের বরাত দিয়ে টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়।


জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প নোবেলের প্রতি ক্রমশ মনোযোগী হয়ে উঠেছেন এবং বিশ্বজুড়ে বেশ ক’টি সংঘাতের অবসান ঘটানোর দাবি করেছেন, তবে বিশেষজ্ঞরা এই ভূমিকাকে গুরুত্ব দিচ্ছেন না।


সূত্র: এএফপি


এসজেড