ঢাকা | বঙ্গাব্দ

জিয়া সাইবার ফোর্সের কুমিল্লা দ. জেলা কমিটির অনুমোদন

কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ অক্টোবর, ২০২৫
জিয়া সাইবার ফোর্সের কুমিল্লা দ. জেলা কমিটির অনুমোদন ছবি : সংগৃহীত।

কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।


আজ শনিবার (২৫ অক্টোবর) এনএম আলমগীরকে সভাপতি, শাহরিয়ার কবির রাতুলকে সাধারণ সম্পাদক এবং মাহবুবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট জিয়া সাইবার ফোর্স কমিটি অনুমোদন করেন সংগঠনটির কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ওয়াহিদ-উন-নবী, চেয়ারম্যান নাফিজ ওয়াহিদ ফাইজাল এবং মহাসচিব শফিকুল ইসলাম।


এসময় কেন্দ্রীয় কমিটির নেতারা বলেন, ১৭ বছর আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন মাথায় নিয়ে মাঠে ছিল সেইসব নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে কুমিল্লা দ. জেলা জিয়া সাইবার ফোর্স কমিটিতে। অনুমোদিত কমিটির সদস্যরা কেন্দ্রীয় কমিটির সকল নির্দেশ পালনসহ নিজেদের ইউনিটকে শক্তিশালী করতে সবসময় কাজ করে যেতে হবে৷


এসময় কুমিল্লা দ. জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এনএম আলমগীর, শাহরিয়ার কবির রাতুল সাধারণ সম্পাদক এবং মাহবুবুর রহমান সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের সবাইকে ফুলের শুভেচ্ছা জানান৷ এসময় তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর নিদের্শ অনুযায়ী সব সময় কাজ করে যাবো ইনশাআল্লাহ৷


thebgbd.com/NA