ঢাকা | বঙ্গাব্দ

রুশ হামলায় ইউক্রেনে আহত ৮

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ‘রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’
  • অনলাইন ডেস্ক | ২৫ অক্টোবর, ২০২৫
রুশ হামলায় ইউক্রেনে আহত ৮ হামলার পর তোলা ছবি।

রাশিয়া ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় একাধিক জেলার ভবন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে আট ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। কিয়েভ কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে। 


কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ‘রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরে ব্যালিস্টিক হামলা চালানো হয়েছে।’ তিনি অন্য এক পোস্টে বলেন, রাশিয়ার হামলায় রাজধানীতে ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। 


তিনি বলেন, ডেসনিয়ানস্কি ও ডারনিটস্কি জেলার অনাবাসিক ভবনগুলোতে ‘আগুন ভয়াবহভাবে’ ছড়িয়ে পড়েছে। নগরীর সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো বলেছেন,  ডিনিপ্রোভস্কি জেলাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়ার ওই হামলায় অনেকেই আহত হয়েছেন। 


সূত্র: এএফপি


এসজেড