ঢাকা | বঙ্গাব্দ

তুরস্ক উপকূলে নৌকাডুবিতে নিহত ৭

ইউরোপীয় দেশগুলোয় পৌঁছানোর চেষ্টাকারীদের কাছে এটি পছন্দের পথ। তবে, এই পথে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে।
  • অনলাইন ডেস্ক | ২৪ অক্টোবর, ২০২৫
তুরস্ক উপকূলে নৌকাডুবিতে নিহত ৭ নৌকাডুবি।

তুরস্কের বোডরুম শহরের অবকাশ যাপন কেন্দ্রের কাছে  ইজিয়ান সাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে সাতজনের প্রাণহানি ঘটেছে। আজ শুক্রবার তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


সংবাদ সংস্থা ডিএইচএ জানায়, নৌকাডুবির পর একজন সাঁতরে তীরে উঠেছে এবং আরেকজনের সন্ধানে অভিযান চলছে। বোডরুম শহরটি গ্রিসের কস দ্বীপের কাছে অবস্থিত। ইউরোপীয় দেশগুলোয় পৌঁছানোর চেষ্টাকারীদের কাছে এটি পছন্দের পথ। তবে, এই পথে যাত্রাকালে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে।


জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটেছে।


সূত্র: এএফপি


এসজেড