ঢাকা | বঙ্গাব্দ

শেখ হাসিনা দেশটাকে নর্দমায় ফেলে চলে গেছে: আশরাফ উদ্দিন

  • নিজস্ব প্রতিবেদক | ২৪ অক্টোবর, ২০২৫
শেখ হাসিনা দেশটাকে নর্দমায় ফেলে চলে গেছে: আশরাফ উদ্দিন ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেছেন, মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়েছে শেখ হাসিনা। জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। ইউনিয়ন থেকে শুরু করে কোনো ধরনের নির্বাচনে কেউ নিজের ভোট নিজে দিতে পারেনি। শেখ হাসিনা দেশটাকে নর্দমায় ফেলে চলে গেছে। ৩১ দফা বাস্তবায়নই একমাত্র পথ এর থেকে দেশকে পুনরুদ্ধার করার।


৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরার মরজাল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘গত ১৭ বছর হাসিনার নির্যাতন সহ্য করে বিভিন্ন মামলা হামলার শিকার হয়ে রাজনীতি করেছি। আর আমাদের অনেকেই আওয়ামী লীগের সঙ্গে মিলে রাস্তা ঘাটের টেন্ডার বাজি করে চলেছেন।’


তিনি আরও বলেন, ‘মনোনয়ন দল দিবে, দলই বাছাই করে নিবে কে চাঁদাবাজি করে আর কে চাঁদাবাজদের ধরে। যে সমাজ ও মানুষের সুখ দুঃখের কথা চিন্তা করে তাকেই মনোনয়ন দেয়া হবে। আপনার আমার মনোনয়ন নিয়ে চিন্তা করতে হবে না।’


মরজাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মদ প্রধানের সভাপতিত্বে এ সময় রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূঁইয়া, মরজাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


thebgbd.com/NIT