ঢাকা | বঙ্গাব্দ

রাস্তা নির্মাণে বালুর পরিবর্তে কাদা মাটির ব্যবহার

  • নিজস্ব প্রতিবেদক | ২৩ অক্টোবর, ২০২৫
রাস্তা নির্মাণে বালুর পরিবর্তে কাদা মাটির ব্যবহার ফাইল ছবি

ফেনীর দাগনভূঞা উপজেলায় কোটি টাকার সড়ক প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দ অনুযায়ী বালুর পরিবর্তে ড্রেজার মেশিনে তোলা কাদা ও ফসলি জমির মাটি ব্যবহার করা হচ্ছে।


জানা গেছে, উপজেলার সিন্দুরপুর–সত্যপুর–দিলপুর–কৌরশ মুন্সী বাজার সড়ক উন্নয়ন প্রকল্পের দৈর্ঘ্য প্রায় দুই দশমিক আট কিলোমিটার। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় তিন কোটি ৬০ লাখ টাকা।



স্থানীয়রা অভিযোগ করেছেন, কাজের শুরু থেকেই নকশা ও স্টিমেট অনুযায়ী কাজ করা হচ্ছে না। রাস্তা কাটার সময় ‘বক্স কাটিং’ ও রোলার কমপেকশন ছাড়া চলছে ভরাট কাজ। কোথাও কোথাও প্রস্থ ১১ ফুটের বদলে ৯ ফুট রাখা হয়েছে।


স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাদের মধ্যে ভাগাভাগির কারণে তদারকি নেই।


thebgbd.com/NIT