ঢাকা | বঙ্গাব্দ

একলাফে স্বর্ণের দাম কমেছে ৮৩৮৬ টাকা

  • নিজস্ব প্রতিবেদক | ২২ অক্টোবর, ২০২৫
একলাফে স্বর্ণের দাম কমেছে ৮৩৮৬ টাকা ফাইল ছবি

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যহৃাসের সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম কমার কারণে নতুন করে দাম কমানো ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।


বুধবার (২২ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৮৬ টাকা পর্যন্ত কমেছে স্বর্ণের দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। নতুন এ দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হবে।


thebgbd.com/NIT