ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলে ভ্যান্স

বুধবার জেরুজালেমে তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি নেতাদের সঙ্গে দেখা করবেন।
  • অনলাইন ডেস্ক | ২২ অক্টোবর, ২০২৫
ইসরায়েলে ভ্যান্স বিমান থেকে নামছেন জেডি ভ্যান্স।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার ইসরায়েল সফর করেন। সেখানে তিনি গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন। কারণ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নেতৃত্বে পরিচালিত চুক্তির জন্য হামাসের ওপর আরও চাপ সৃষ্টি করেছেন। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।


ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার তেল আবিবে আগে থেকেই ছিলেন। সেখানে তারা গাজায় দুই বছর বন্দী থাকার পর হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত ইসরাইলি জিম্মিদের সঙ্গে দেখা করেছেন।


ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, ‘ইসরায়েলে আপনাকে স্বাগতম, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। প্রতিশ্রুত ভূমি এবং মুক্ত ভূমি একসাথে অবশিষ্ট ১৫ জন জিম্মির মুক্তিসহ একটি উন্নত ভবিষ্যত নিশ্চিত করতে পারে।’


সাংবাদিকরা জানিয়েছেন, ভ্যান্স মঙ্গলবার উইটকফ এবং কুশনারের সঙ্গে দেখা করেছেন এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী মার্কিন সামরিক বিশেষজ্ঞদের সঙ্গেও তার দেখা করার কথা। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার জেরুজালেমে তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি নেতাদের সঙ্গে দেখা করবেন।


সূত্র: এএফপি


এসজেড