ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড নিয়ে যেকোনো সমঝোতা কেবল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দ্বারাই সম্ভব। অন্য কেউ এটি করতে পারে না। স্লোভেনিয়ার লুবলিয়ানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক সম্পর্কে এক প্রশ্নের জবাবে ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তাদের ওপর নির্ভরই করে না। এ সিদ্ধান্ত শুধু জেলেনস্কিই নিতে পারেন। অন্য কেউ নন।’
সূত্র: এএফপি
এসজেড