জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যায় এরই মধ্যে মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর বংশাল থানায় মামলাটি করেন নিহতের ভাই এনায়েত হোসেন।
পুলিশ ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে। প্রশাসন জানিয়েছে, ঘটনার ৪১ ঘণ্টা পর বংশাল থানায় মামলাটি করেন জুবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত। এতে অজ্ঞাতনামা আরও চার-পাঁচ জনকে আসামি করা হয়েছে।
গত রোববার রাতে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
thebgbd.com/NA