ঢাকা | বঙ্গাব্দ

ফরিদপুরে এ কে আজাদের গ্রেপ্তার দাবিতে বিএনপির বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ফরিদপুর-৩ সদর আসনের সাবেক এমপি আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিএনপি। গত দুইদিন ধরে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভসহ মশাল মিছিল করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুরে এ কে আজাদের গ্রেপ্তার দাবিতে বিএনপির বিক্ষোভ ও ঝাড়ু মিছিল ছবি : সংগৃহীত।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ফরিদপুর-৩ সদর আসনের সাবেক এমপি আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিএনপি। গত দুইদিন ধরে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভসহ মশাল মিছিল করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) এরই ধারাবাহিকতায় বেলা সাড়ে ১২টায় জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় মহিলা দলের নেতৃবৃন্দরা ঝাড়ু হাতে এ কে আজাদের গ্রেপ্তারের দাবিতে নানা স্লোগান দিতে থাকে।

বিক্ষোভ ও ঝাড়ু মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আজম খান, আলী আশরাফ নান্নু, দেলোয়ার হোসেন দিলা, এবি সিদ্দিক মিতুল, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলাদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা।

এদিকে, জেলা বিএনপির নেতারা দুপুরে পুলিশ সুপার আব্দুল জলিলের সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে।

thebgbd.com/NA