এমপিওভুক্ত শিক্ষকদের ভুখা মিছিল বিকেল ৩টায় শুরু হবে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ তথ্য জানিয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) টানা আট দিনের চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এ ঘোষণা দেন। এদিন শহীদ মিনারে সারাদেশ থেকে বিপুল পরিমাণ শিক্ষকরা উপস্থিত হয়েছেন।
রোববার ৫ শতাংশ হারে সর্বনিম্ন ২০০০ টাকা বাড়ি ভাড়ার দিতে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে ভুখা মিছিলের জন্য অনড় রয়েছেন।
শিক্ষক নেতা আজিজী বলেন, ‘৫% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সব কর্মসূচি অব্যাহত থাকবে। ’
তিনি আরও বলেন, ভুখা মিছিলে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী ইতোমধ্যে শহীদ মিনার এলাকায় উপস্থিত হয়েছেন। এখনো আসা অব্যাহত আছে।
thebgbd.com/NA