ঢাকা | বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ থেকে এখনো ধোঁয়া উড়ছে

  • নিজস্ব প্রতিবেদক | ১৯ অক্টোবর, ২০২৫
শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ থেকে এখনো ধোঁয়া উড়ছে ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের চারপাশে এখনো ধোঁয়া উড়ছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকালেও ধোঁয়া উড়তে দেখা গেছে। এদিকে, বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বলেন, এখনো উদ্ধারকাজ চলছে।


ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মুহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। নিরাপত্তার জন্য বিপুল পুলিশ মোতায়ান রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।


গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি কাজ করে। সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৯টার দিকে বিমানবন্দর চালু হয়।


কার্গো ভিলেজের (পণ্য রাখার স্থান) যে অংশে আগুন লেগেছিল, সেখানে আমদানি করা পণ্য রাখা হয়।


thebgbd.com/NIT