ঢাকা | বঙ্গাব্দ

পুনরায় চালু হচ্ছে রাফাহ ক্রসিং

হামাস আরও চার জিম্মির লাশ হস্তান্তরের পর ইসরায়েলের ‘রাজনৈতিক কতৃপক্ষ’ দক্ষিণ রাফাহ ক্রসিং পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়।
  • অনলাইন ডেস্ক | ১৫ অক্টোবর, ২০২৫
পুনরায় চালু হচ্ছে রাফাহ ক্রসিং রাফাহ ক্রসিং

ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক ত্রাণ পৌঁছানোর জন্য ইসরায়েল বুধবার গাজার গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং পুনরায় চালু করার অনুমতি দেবে। ইসরায়েলি পাবলিক সম্প্রচারক কেএএন একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি।


সূত্রের উদ্ধৃতি না দিয়ে কেএএন জানিয়েছে, জাতিসংঘ, অনুমোদিত আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি খাত ও দাতা দেশগুলো (বুধবার) গাজা উপত্যকায় ৬০০টি ট্রাকে করে মানবিক ত্রাণ প্রেরণ করবে। ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি চুক্তির আওতায় মঙ্গলবার রাতে হামাস আরও চার জিম্মির লাশ হস্তান্তরের পর ইসরায়েলের ‘রাজনৈতিক কতৃপক্ষ’ দক্ষিণ রাফাহ ক্রসিং পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।


সূত্র: এএফপি


এসজেড