ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন সেনা কর্মকর্তার গাজা সফর

একটি ‘সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার’ গঠনের বিষয়ে আলোচনা হয়, যা ‘সংঘাত-পরবর্তী স্থিতিশীলতার’ জন্য সহায়ক হবে।
  • অনলাইন ডেস্ক | ১১ অক্টোবর, ২০২৫
মার্কিন সেনা কর্মকর্তার গাজা সফর বিধ্বস্ত গাজা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান আজ শনিবার বলেছেন, সংঘাত-পরবর্তী স্থিতিশীলতা নিয়ে আলোচনার জন্য তিনি গাজা সফর করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, তিনি সদ্য গাজা সফর শেষে ফিরেছেন এবং সেখানে সেন্টকমের নেতৃত্বে একটি ‘সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার’ গঠনের বিষয়ে আলোচনা করেছেন, যা ‘সংঘাত-পরবর্তী স্থিতিশীলতার’ জন্য সহায়ক হবে।


সূত্র: এএফপি


এসজেড