ঢাকা | বঙ্গাব্দ

বাগদান সারলেন কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার

জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ারের জীবনে এসেছে নতুন অধ্যায়।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ অক্টোবর, ২০২৫
বাগদান সারলেন কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার ছবি : সংগৃহীত।

জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ারের জীবনে এসেছে নতুন অধ্যায়। বাগদান সম্পন্ন করেছেন তিনি। তাঁর জীবনসঙ্গিনী হতে চলেছেন সাবা সানজিদা রহমান।


শনিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তানজীব নিজেই সুখবরটি জানান। সেখানে তিনি লেখেন, “সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করলাম।”


ফেসবুকে পোস্টটি দেওয়ার পর থেকেই সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দনে ভাসছেন ‘মেঘও মিলনে’ খ্যাত এই গায়ক।


তানজীব সারোয়ার ২০১১ সালে প্রকাশ করেন তাঁর প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। ২০১৪ সালে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম ‘মেঘবরণ’, আর ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে আসে তৃতীয় অ্যালবাম ‘হৃদমোহিনী’।


‘হৃদমোহিনী’ অ্যালবামের ছয়টি গানে পপ, আরঅ্যান্ডবি ও ফোক ফিউশন ঘরানার সংমিশ্রণ দেখা যায়। অ্যালবামের একটি গানে তানজীব দ্বৈতভাবে কণ্ঠ দেন জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কনার সঙ্গে।


সব গানেই গীত ও সুর করেছেন তানজীব সারোয়ার নিজে। সংগীতায়োজনে ছিলেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদার ও তানজীব নিজেও। অ্যালবামের ‘মিথ্যা শিখাইলি’ ও ‘চলনায়’সহ কয়েকটি গানের ভিডিও ইতিমধ্যে ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছে।


thebgbd.com/NA