ঢাকা | বঙ্গাব্দ

গাজা আলোচনা ‘ইতিবাচক’

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত আল-কাহেরা নিউজ জানিয়েছে, হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে মঙ্গলবারও আলোচনা চলবে।
  • অনলাইন ডেস্ক | ০৭ অক্টোবর, ২০২৫
গাজা আলোচনা ‘ইতিবাচক’ মিশর।

মিশরে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে গাজা যুদ্ধবিরতি বিষয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচকভাবে’ শেষ হয়েছে। হামাসের আলোচক দলের ঘনিষ্ঠ দুটি সূত্র মঙ্গলবার এএফপিকে এ তথ্য  জানিয়েছে। আলোচনা আজ দুপুরের দিকে আবার শুরু হওয়ার কথা রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


একটি সূত্র জানিয়েছে, ‘গত রাতে চার ঘণ্টাব্যাপী প্রথম দফার আলোচনা ইতিবাচক হয়েছে।’ সূত্রটি আরও জানায়, আলোচনা আজ দুপুরে আবার শুরু হবে।’ ফিলিস্তিনি আরেকটি সূত্র নিশ্চিত করে বলেছে, ‘ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা আজ মঙ্গলবার মিশরের শার্ম এল-শেখে আবার শুরু হবে।’


মঙ্গলবার মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত আল-কাহেরা নিউজ জানিয়েছে, হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে মঙ্গলবারও আলোচনা চলবে। 


মিশরের পর্যটন নগরী শার্ম এল-শেখে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা হচ্ছে। আলোচনায় অংশ নিতে সোমবার একটি ইসরায়েলি প্রতিনিধিদল সেখানে পৌঁছেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিম্মি-বন্দী বিনিময় ও দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাবের বিস্তারিত বিষয়ে ইসরায়েল ও হামাস আলোচনায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে।


সূত্র: এএফপি


এসজেড