ঢাকা | বঙ্গাব্দ

নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৪২

এখন পর্যন্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৪২ জন মারা গেছে এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৫ অক্টোবর, ২০২৫
নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৪২ বন্যার ছবি।

নেপালে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪২ জনের প্রাণহানি ঘটেছে। আজ রোববার একজন দুর্যোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। কাঠমাণ্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মাহাতো বলেন, এখন পর্যন্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৪২ জন মারা গেছে এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছে।


সূত্র: এএফপি


এসজেড