নী নোয়াখালী সড়কের সিলোনিয়া বাজারে একটি সুগন্ধা পরিবহনের বাস উল্টে তিনজন নিহত। এতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।
নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে একজনের নাম হচ্ছে শ্রাবণ (২০) অন্যজন হচ্ছে শামীম আরা বেগম (৫০) তাদের বাড়ি দাগনভূঞা উপজেলায়। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে আগে স্থানীয়রা বাসটি ও আহতদের উদ্ধার করে। ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজন মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
নিহত ও আহতদের ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন উর রশিদ তিন জনের মৃত্যু নিশ্চিত করে জানান, চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এমন ঘটনা ঘটেছে।
thebgbd.com/NA