ঢাকা | বঙ্গাব্দ

জাভায় মাদ্রাসা ধসের নিচে আটকে ৯১ জন

শিক্ষার্থীদের হাজিরার তথ্যের ভিত্তিতে, ভবনটির ধ্বংসস্তুপের নিচে ৯১ জন চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
  • অনলাইন ডেস্ক | ০১ অক্টোবর, ২০২৫
জাভায় মাদ্রাসা ধসের নিচে আটকে ৯১ জন ধসে পড়া মাদ্রাসা।

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ধসে পড়া একটি মাদ্রাসার ধ্বংসাবশেষের নিচে এখনও প্রায় ৯১ জন শিক্ষার্থী আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


মঙ্গলবার রাতে জাতীয় দুর্যোগ ও প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে একথা জানিয়েছেন। শিক্ষার্থীদের হাজিরার তথ্যের ভিত্তিতে, ভবনটির ধ্বংসস্তুপের নিচে ৯১ জন চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।


সূত্র: এএফপি


এসজেড