ঢাকা | বঙ্গাব্দ

আফগানিস্তানে ইন্টারনেট ব্ল্যাকআউট

এএফপি জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তারা রাজধানী কাবুলে তাদের ব্যুরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
  • অনলাইন ডেস্ক | ৩০ সেপ্টেম্বর, ২০২৫
আফগানিস্তানে ইন্টারনেট ব্ল্যাকআউট আফগানিস্তান

তালেবান সরকার বিভিন্ন প্রদেশে ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করা শুরুর পর সোমবার আফগানিস্তানে ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। ইসলামাবাদ থেকে এএফপি জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তারা রাজধানী কাবুলে তাদের ব্যুরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


সাইবারসিকিউরিটি ও ইন্টারনেট গভর্নেন্স পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানায়, এখন আমরা দেশব্যাপী সংযোগ সাধারণ মাত্রার ১৪ শতাংশ পর্যবেক্ষণ করছি। বর্তমানে দেশব্যাপী টেলিকম ব্ল্যাকআউট কার্যকর রয়েছে।


সূত্র: এএফপি


এসজেড