ঢাকা | বঙ্গাব্দ

জেলেনস্কির সঙ্গে দেখা করবেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলাস্কায় আমন্ত্রণ জানানোর পর এটি হবে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় সাক্ষাৎ।
  • অনলাইন ডেস্ক | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
জেলেনস্কির সঙ্গে দেখা করবেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রতি বীতশ্রদ্ধ হয়ে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ট্রাম্প ক্ষমতায় ফিরে আসা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোয় মার্কিন ভূমিকা দ্রুত হ্রাস করার পর প্রথমবারের মতো তিনি জাতিসংঘে ভাষণ দেবেন। 


জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘের একটি শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব সংস্থার ভবিষ্যৎ নিয়ে ধারণা দেবেন বলে মনে করা হচ্ছে। 


হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলো কীভাবে বিশ্বব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে ক্ষয় করেছে, ট্রাম্প তা উল্লেখ করবেন এবং তিনি বিশ্বের জন্য তার সরল ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন।


মার্কিন নেতা ১৫ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলাস্কায় আমন্ত্রণ জানানোর পর থেকে এটি হবে জেলেনস্কির সঙ্গে  ট্রাম্পের দ্বিতীয় সাক্ষাৎ। 


সূত্র: এএফপি


এসজেড