ভেনিজুয়েলা ‘জোরপূর্বক মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো’ তাদের অভিবাসীদেরকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানালে, দেশটিকে ‘চরম’ পরিণতির সম্মুখীন হওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারাকাসের সঙ্গে যখন ওয়াশিংটনের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তিনি এ হুমকি দিলেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।
শনিবার ট্রাম্প বলেন, ‘আমরা চাই ভেনিজুয়েলা অবিলম্বে জোরপূর্বক মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো সমস্ত বন্দী ও মানসিক চিকিৎসা কেন্দ্রের লোকদের গ্রহণ করুক। এই ‘দানবদের’ দ্বারা কয়েক হাজার মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে, এমনকি নিহতও হয়েছে। এখনই তাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিন, নইলে আপনাকে চরম মূল্য দিতে হবে!’
শুক্রবার ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ‘অঘোষিত যুদ্ধ’ চালানোর অভিযোগ এনেছে ভেনিজুয়েলা এবং সাম্প্রতিক সপ্তাহগুলোয় নৌযানে থাকা বেশ কয়েকজন মাদক পাচারকারীকে হত্যার জন্য মার্কিন হামলার তদন্তের আহ্বান জানিয়েছে। কয়েক দশকের মধ্যে ক্যারিবীয় অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন নৌবাহিনী মোতায়েন করায় মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার ভূখণ্ডে হামলা করার পরিকল্পনা করছে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: এএফপি
এসজেড