এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের প্রথম পরীক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। যদিও শেষ ম্যাচে আবার আফগানিস্তানকে হারায় টাইগাররা। তবুও এ ম্যাচে একাদশে আসতে পারে কিছু পরিবর্তন।
আফগানিস্তানের বিপক্ষে ওপেন করেছিলেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। পারভেজ হোসেন ইমনকে খেলানো হয়নি। তামিম-সাইফ জুটি ৪০ বলে আফগানদের বিপক্ষে ৬৩ রান তোলে। তাই শ্রীলঙ্কা ম্যাচেও ওপেনিংয়ে এই দুজনকে রাখা হতে পারে।
তিনে লিটন দাস, চারে তাওহিদ হৃদয় এবং পাঁচে শামীম হোসেনের অবস্থান দেখা যাচ্ছে। হৃদয় শেষ ম্যাচে ২০ বলে ২৬ রান করেছিলেন, তাই একাদশে থাকার সম্ভাবনা বেশি।
জাকের আলী অনিক শেষ ম্যাচে হতাশ করেছেন। ১৩ বলে ১২ রানের ইনিংসটি সমালোচনার মুখে পড়েছে। নুরুল হাসান সোহান ব্যাটিংয়ে সামান্য সুযোগের পর অবশ্য ফিল্ডিংয়ে করেন বাজিমাত। তারপরেও জাকের বা নুরুল হাসানের মধ্যে একজন বাদ পড়তে পারে।
নাসুম আহমেদ ও রিশাদ হোসেন গত ম্যাচে ভালো ফর্ম দেখিয়েছেন। পেসার হিসেবে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান/তানজিম হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
thebgbd.com/NIT