ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচন বিলম্বিত করলে পতিত স্বৈরাচার ফিরে আসতে পারে: ডা. জাহিদ

  • নিজস্ব প্রতিবেদক | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
নির্বাচন বিলম্বিত করলে পতিত স্বৈরাচার ফিরে আসতে পারে: ডা. জাহিদ ফাইল ছবি

আন্দোলন কর্মসূচি দিয়ে নির্বাচন বিলম্বিত করলে পতিত স্বৈরাচার ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএম এ ভবনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিভ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 


ডা. জাহিদ বলেন, জনগণের কথা বলে জনগণের ওপর কারো দলীয় এজেন্ডা চাপিয়ে দিলে তাতে পার পাওয়া যাবে না। জনগণই তা প্রতিহত করবে। 


যতই নির্বাচন ঘনিয়ে আসছে, তখন একদল পিআর নিয়ে আন্দোলন করছে মন্তব্য করে তিনি বলেন, এই আন্দোলনের মাধ্যেমে কোনো দল তার নিজস্ব সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিতে চাইলে তা হবে ফ্যাসবাদী আচরণ। 


জনমনে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ এআই ব্যবহার করে ঝটিকা মিছিল বের করছে বলেও মন্তব্য করেন তিনি।


thebgbd.com/NIT