ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েল-সিরিয়ার নিরাপত্তা চুক্তি

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, কয়েকটি চুক্তি বছরের শেষ নাগাদ স্বাক্ষরিত হতে পারে।
  • অনলাইন ডেস্ক | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ইসরায়েল-সিরিয়ার নিরাপত্তা চুক্তি মধ্যপ্রাচ্যে বন্ধু পাচ্ছে ইসরায়েল।

চলতি বছরের শেষের দিকে সিরিয়া ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা ও সামরিক বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যুগের অবসানের পর এ চুক্তি হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানী ওয়াশিংটন পৌঁছেছেন। গত ২৫ বছরেরও বেশি সময় পর সিরিয়ার কোনও নেতার যুক্তরাষ্ট্রে এটাই প্রথম সফর। 


নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইসরায়েলের সঙ্গে আলোচনা চলছে। কয়েকটি চুক্তি বছরের শেষ নাগাদ স্বাক্ষরিত হতে পারে। তিনি বলেন, এসব চুক্তি মূলত নিরাপত্তা ও সামরিক ইস্যুতে হবে। সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি সামরিক অভিযান ঠেকাতে চুক্তিতে জোর দেওয়া হবে।


রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, শাইবানী সরকারি সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন। সফরের উদ্দেশ্য হচ্ছে সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবশিষ্ট নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া। শেষবার ১৯৯৯ সালে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেন। তখনকার পররাষ্ট্রমন্ত্রী ফারুক আল-শারা ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে আলোচনা করেন। সিরিয়া ও ইসরায়েলকে একটি চুক্তিতে আসতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘ দিনের শত্রুতা বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।


ইসরাইল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি বাফার জোনে গত ডিসেম্বর থেকে সেনা মোতায়েন করে রেখেছে। এই জোন দুই দেশের সেনাবাহিনীকে আলাদা করে রেখেছ। তবে ইসরায়েল সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েল সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে।


সূত্র: এএফপি


এসজেড