ঢাকা | বঙ্গাব্দ

ফ্লোরিডায় ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

৬৩ বছর বয়সী ডেভিড পিটম্যান ২০২৫ সালে ফ্লোরিডায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২তম এবং যুক্তরাষ্ট্রে ৩১তম ব্যক্তি।
  • অনলাইন ডেস্ক | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ফ্লোরিডায় ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ফ্লোরিডা রাজ্য কারাগার।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৩ খুনের মামলায় গতকাল বুধবার প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সাবেক স্ত্রীর মা-বাবা ও বোনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির সাজা কার্যকর করা হয়েছে। মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


৬৩ বছর বয়সী ডেভিড পিটম্যান ২০২৫ সালে ফ্লোরিডায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২তম এবং যুক্তরাষ্ট্রে ৩১তম ব্যক্তি। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১৯৯০ সালে ডেভিড পিটম্যান তার সাবেক স্ত্রীর বোন বনি নোলস (২১) এবং তার বাবা ৬০ বছর বয়সী ক্ল্যারেন্স নোলস (৬০) ও মা বারবারা নোলসকে (৫০) হত্যা করেন। এ ঘটনায় ১৯৯১ সালে বিচারে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। ওই তিনজনকে ছুরিকাঘাতে হত্যার পর বাড়িতে আগুনও ধরিয়ে দেন পিটম্যান।


পিটম্যানের আইনজীবীর দাবি, তার মক্কেল একজন মানসিক প্রতিবন্ধী এবং তার আইকিউ লেভেল মাত্র ৭০। তবে, আদালত আইনজীবীর যুক্তি প্রত্যাখ্যান করেছেন।


সূত্র: এএফপি


এসজেড