ঢাকা | বঙ্গাব্দ

বিয়ের গহণা কেনার জন্য জমানো টাকায় রাকসু নির্বাচন করছেন নিশা’

বিয়ের গহণা কেনার জন্য দীর্ঘদিন ধরে সঞ্চিত কষ্টের টাকায় এবার রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহিলা বিষয়ক সম্পাদক প্রার্থী নিশা আক্তার। তিনি জানান, মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই টাকায় সঞ্চয় শুরু করেন। বিশেষ করে এইচএসসি পরীক্ষার পর ঠিক করেছিলেন, জমানো টাকায় বিয়ের গহণা কিনবেন। এখন তিনি বাংলা বিভাগে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মাধ্যমিক থেকে অনার্স চতুর্থ বর্ষ পর্যন্ত পড়াশোনার দীর্ঘ সময়ে যথেষ্ট পরিমাণ টাকা জমিয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বিয়ের গহণা কেনার জন্য জমানো টাকায় রাকসু নির্বাচন করছেন নিশা’ ছবি : সংগৃহীত।

বিয়ের গহণা কেনার জন্য দীর্ঘদিন ধরে সঞ্চিত কষ্টের টাকায় এবার রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহিলা বিষয়ক সম্পাদক প্রার্থী নিশা আক্তার। তিনি জানান, মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই টাকায় সঞ্চয় শুরু করেন।


বিশেষ করে এইচএসসি পরীক্ষার পর ঠিক করেছিলেন, জমানো টাকায় বিয়ের গহণা কিনবেন। এখন তিনি বাংলা বিভাগে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মাধ্যমিক থেকে অনার্স চতুর্থ বর্ষ পর্যন্ত পড়াশোনার দীর্ঘ সময়ে যথেষ্ট পরিমাণ টাকা জমিয়েছেন।

রাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার সময় যখন চিন্তা করছিলেন, লিফলেট ছাপানো, ভোটারদের সঙ্গে চা খাওয়া কিংবা নির্বাচনী খরচের জন্য টাকা কোথা থেকে পাবেন, তখন তার মাথায় আসে, গহণা কেনার জন্য জমানো টাকাতেই নির্বাচনের খরচ মেটানো যাবে।

নিশা আক্তার বলেন, হাত খরচের টাকা জমিয়ে গহণা কেনার জন্য ভাবছিলাম, কিন্তু নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের কল্যাণে অনেক কাজ করতে পারব। তাই গহণা কেনার পরিবর্তে ওই টাকা নির্বাচন খরচে ব্যবহার করব। তার এই সিদ্ধান্তে বাবা-মা, পরিবারের সদস্যরা সবাই তাকে উৎসাহিত করেছেন। তার হলের রুমমেটরা ও বন্ধুরাও নিশার পাশে দাঁড়িয়ে তাকে উৎসাহিত করেছেন।

তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, নিশা গোল্ডেন গার্ল, তাই গহণা লাগবে না!

নিশা আক্তার জানান, নির্বাচনে জয়ী হলে নারী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং কল্যাণে কাজ করার জন্য তিনি মনস্থ করেছেন। তার এই মহতী উদ্যোগে অন্যান্য প্রার্থীরাও তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন এবং এ উদ্যোগের প্রশংসা করছেন।

thebgbd.com/NA