ঢাকা | বঙ্গাব্দ

উরসুলা-ট্রাম্প আলোচনা

ইইউ এরইমধ্যে ২০২২ সালে ক্রেমলিনের ইউক্রেন হামলার পর রাশিয়ার বেশিরভাগ তেল আমদানি নিষিদ্ধ করে দিয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৭ সেপ্টেম্বর, ২০২৫
উরসুলা-ট্রাম্প আলোচনা উরসুলা ভন ডার লিয়েন ও ডোনাল্ড ট্রাম্প।

উক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর আরও শক্ত চাপ প্রয়োগের অতিরিক্ত পদক্ষেপ নিয়ে ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন ও  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা করেছেন। ইইউ প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।


লিয়েন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘অতিরিক্ত পদক্ষেপের মাধ্যমে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির জন্য যৌথ প্রচেষ্টা জোরদার করার বিষয়ে ট্রাম্পের সঙ্গে আমার ভালো আলোচনা হয়েছে।’


ইইউ নির্বাহী শিগগির ২০২২ সালে ইউক্রেন হামলার পর থেকে রাশিয়ার ওপর ইইউ নিষেধাজ্ঞার ১৯তম প্যাকেজের জন্য তার প্রস্তাব উপস্থাপন করবেন। তিনি বলেন, এতে ক্রিপ্টো, ব্যাংক ও জ্বালানি লক্ষ্য করে ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।


ট্রাম্প মস্কোকে শাস্তি দেওয়ার আগে মিত্রদের রাশিয়ার তেল কেনা বন্ধ করার দাবি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি চীনের ওপর শুল্ক আরোপের কথাও বলেছেন।


২৭টি দেশের সমন্বয়ে গঠিত ইইউ এরইমধ্যে ২০২২ সালে ক্রেমলিনের ইউক্রেন হামলার পর রাশিয়ার বেশিরভাগ তেল আমদানি নিষিদ্ধ করে দিয়েছে এবং ২০২৭ সালের শেষ নাগাদ রাশিয়ার সমস্ত তেল ও গ্যাস পর্যায়ক্রমে বন্ধ করার পরিকল্পনা করছে।


ভন ডার লিয়েন ইঙ্গিত দিয়েছেন যে ব্রাসেলস দ্রুত পদক্ষেপ নিতে চাইছে। তিনি লিখেছেন, ‘জীবাশ্ম জ্বালানি থেকে আয়ের ওপর নির্ভর করে রাশিয়ার যুদ্ধ অর্থনীতি ইউক্রেনে রক্তপাতের জন্য অর্থায়ন করছে। এর অবসান ঘটাতে, ইউরোপীয় কমিশন রাশিয়ার জীবাশ্ম আমদানি দ্রুত বন্ধ করার প্রস্তাব করবে।’


সূত্র: এএফপি


এসজেড