ঢাকা | বঙ্গাব্দ

মৌরিতানিয়া উপকূলে নৌ দুর্ঘটনা

দুটি নৌযানের সংঘর্ষের পর ‘তাফ্রা ৩’ ডুবে যাওয়ায় ২৬ সদস্যের ক্রুদের মধ্যে পাঁচজন নিখোঁজ রয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ১৪ সেপ্টেম্বর, ২০২৫
মৌরিতানিয়া উপকূলে নৌ দুর্ঘটনা ডুবে যাওয়া নৌকা।

পশ্চিম আফ্রিকার মৌরিতানিয়া উপকূলে দুটি মাছ ধরার নৌকার মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষের ফলে পাঁচ মৌরিতানীয় নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। মৌরিতানীয় উপকূলরক্ষী ও স্প্যানিশ সামুদ্রিক উদ্ধার পরিষেবা শনিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।


মৌরিতানিয়ার উপকূলরক্ষী বাহিনীর একটি সূত্র এএফপিকে জানায়, শুক্রবার গাম্বিয়ার পতাকাবাহী ‘গ্রে হোয়েল’ ও মৌরিতানিয়ার ‘তাফ্রা ৩’ নামের জাহাজের মধ্যে সংঘর্ষের পর আটলান্টিক ঢেউ থেকে তিন স্প্যানিয়ার্ডসহ একুশ জনকে উদ্ধার ও রক্ষা করা হয়েছে। স্প্যানিশ উদ্ধারকারীরা এর আগে এএফপিকে প্রথম নৌকাটির নাম ‘রাইট হোয়েল’ বলে জানায়।


সূত্র এবং স্প্যানিশ সামুদ্রিক উদ্ধার পরিষেবার একজন মুখপাত্র জানিয়েছেন, ‘সংঘর্ষের পর ‘তাফ্রা ৩’ ডুবে যাওয়ায় ২৬ সদস্যের ক্রুদের মধ্যে পাঁচজন নিখোঁজ রয়েছেন’। মৌরিতানিয়ায় পাঁচ জন নাগরিক নিখোঁজ রয়েছেন এবং তিন জন স্পেনীয়কে উদ্ধার করা হয়েছে। 


মৌরিতানিয়ার কোস্টগার্ড সূত্র জানিয়েছে, নিখোঁজ মৌরিতানীয়দের মধ্যে একজন কর্মকর্তা রয়েছেন। অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সমন্বয়ের জন্য মৌরিতানীয় কোস্টগার্ডের একটি টহল নৌকা ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সহায়তায় জন্য বেশ কয়েকটি মাছ ধরার নেকা এবং একটি স্প্যানিশ হেলিকপ্টারও রয়েছে।


মৌরিতানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত শুরু করা হয়েছে। গ্যালিসিয়া অঞ্চলের সরকার জানায়, তিন জন স্পেনের অধিবাসীর মধ্যে দুজন জাহাজের ক্যাপ্টেন ও একজন ইঞ্জিনিয়ার। গ্যালিসিয়ান কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘সমুদ্রে নিখোঁজ পাঁচজনকে খুঁজে পাওয়া যাবে বলে তারা আশাবাদী’।


সূত্র: এএফপি


এসজেড